Spiritual Healing
যৌবনে চুল মোটা, পরে তুলনামূলক পাতলা হয়। চুলের আয়ু প্রায় চার বছর; স্বাভাবিকভাবে পড়া চিন্তার বিষয় নয়। তবে লম্বা চুলের সঙ্গে ছোট চুল পড়লে কোনো রোগজনিত কারণ থাকে। প্রথম লক্ষণ সাধারণত খুশকি। খুশকি হয় অপুষ্টিকর খাবার, ভেজাল সুগন্ধি তেল, সাবান দিয়ে মাথা ধোয়া ও অতিরিক্ত নোনতা–ঝাল খাবার থেকে। অকাল পাকা চুলে বংশগত কারণ ও মানসিক আঘাত গুরুত্বপূর্ণ। সব ক্ষেত্রেই আকাশি রঙ ও আলো অত্যন্ত উপকারী। মাথা ধোয়ার জন্য আকাশি রঙের পানি ও আকাশি আলোয় প্রস্তুত তেল নিয়মিত ব্যবহার করতে হবে। খাঁটি তিলের তেল আকাশি রঙের বোতলে ভরে এক-চতুর্থাংশ খালি রেখে এক মাস রোদে রেখে রাতে ভালোভাবে মাথায় মালিশ করতে হবে।